সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেসিকে সম্মান জানাতে ফুটবল ম্যাচে ‘১০ মিনিটে’ থামবে খেলা | চ্যানেল খুলনা

মেসিকে সম্মান জানাতে ফুটবল ম্যাচে ‘১০ মিনিটে’ থামবে খেলা

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়কে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির ঘরোয়া ফুটবলের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে এক মিনিটের জন্য খেলা বন্ধ থাকবে। এ সময় করতালির মাধ্যমে সম্মান জানানো হবে আর্জেন্টাইন কিংবদন্তিকে।

সোমবার (৩১ আগস্ট) এএফএ মেসির বিদায়ের পর এই বিশেষ আয়োজনের ঘোষণা দেয়। পুরুষ ও নারী ফুটবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের ম্যাচে এই শ্রদ্ধা জানানো হবে। এএফএ জানিয়েছে, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে মেসির আর্জেন্টিনা জাতীয় দলের ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ করতালি দেওয়া হবে।

‘১০ম’ মিনিট বেছে নেওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারণ। মেসির নামের সাথে ১০ নম্বর জার্সি এমনভাবে জড়িয়ে আছে যে সংখ্যাটি এখন তার পরিচয়েরই অংশ। তাই তার বিদায়ী সম্মানে ম্যাচের ১০ম মিনিটকেই বেছে নিয়েছে এএফএ।

এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। স্পেনের বিপক্ষে সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবলে তার পথচলা থামছে এমন ঘোষণা তিনি দেন সোমবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তার মাধ্যমে।

এএফএ জানিয়েছে, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে বিশেষ একটি শ্রদ্ধাঞ্জলি ভিডিও প্রদর্শন করা হবে। মেসির অবসরের ঘোষণার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর আদলেই তৈরি হবে এই আয়োজন।

বিদায়ী বার্তায় মেসি লিখেছেন, ‘আমি আমার সর্বস্ব দিয়েছি, দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে এবং ভেতর থেকে এখনো কষ্ট দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর মেসি হয়ে উঠেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেন। তার নেতৃত্বে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও জেতে আর্জেন্টিনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

এক ম্যাচে চার গোল, মেসির শিকার যেসব দল

লিঙ্গ পরিবর্তনের পর নারী ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন সঞ্জয় বাঙ্গারের সন্তান

বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, বড় শাস্তি আর্জেন্টিনার দুই ফুটবলারের

দুই বছরে ৪০ কোটি টাকা লোকসান, এবার বিপিএল করতে চায় না বিসিবি

হামজার মতো বাংলাদেশে আরও ফুটবলার চান ক্যানিজিয়া

ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফার, অনাস্থা ভোটের হুঁশিয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।