সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ। দণ্ডপ্রাপ্ত সবুজ খাঁ দৌলতপুর পালপাড়া কোপার বিল হাসানখান রোডের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে। পরের দিন ভুক্তভোগীর মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর ৯(১) ধারায় সবুজকে আসামি করে মামলা দায়ের করেন। ২০২৫ সালের ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা সবুজ খাঁকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ১ এপ্রিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।