
খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়েরকৃত সংঘবদ্ধ ডাকাতির মামলায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ (২৭)-কে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।
গোপন তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডাকাতির ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পূর্বে গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের সঙ্গে তার যোগাযোগের তথ্যও তদন্তে উঠে এসেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


