সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৫৩ জন রোগীর মধ্যে ১২০ জন সরকারি হাসপাতালে এবং ৩৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগের জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৬৪ জন (সরকারি ৩১, বেসরকারি ৩৩) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বাগেরহাটে ১৫ জন, যশোরে ২০ জন, কুষ্টিয়ায় ৮ জন, নড়াইল ও চুয়াডাঙ্গায় ৪ জন করে, সাতক্ষীরা ও মেহেরপুরে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একই সময়ে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে, যার মধ্যে সর্বোচ্চ খুলনায় ১২ জন। আর একজনের মৃত্যু হয়েছে বাগেরহাট জেলায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।