খুলনার হরিণটানা থানার টুটুলনগর এলাকায় এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর টুটুলনগর এলাকার একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত মুজিবর রহমান ওরফে মফিজ মোবাইল দেখানোর প্রলোভন দিয়ে ৯ বছরের শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির বাবা মো. মনিরুজ্জামান গাজী হরিণটানা থানায় মামলা দায়ের করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে.


