সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ | চ্যানেল খুলনা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে এক জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ওই জামায়াত নেতার নাম জাহিদ হাসান। তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে জাহিদ হাসানকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।’

নলিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আরিফ রাব্বানী বলেন, ‘জাতীয় নির্বাচনের আগেও ওই এলাকায় হেলমেট পরা কিছু লোকের অবস্থানের বিষয়টি জেনেছিলাম। পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আগামীকাল প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে।’

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।