সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি | চ্যানেল খুলনা

খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি

খুলনা নগরীতে চাঁদার টাকা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরের গল্লামারী এলাকায় আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম মানিক নগরের এম এ বারি সড়ক এলাকার বাসিন্দা এবং রস্তুম মাঝির ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গল্লামারী এলাকায় মানিকের একটি ভাঙারি ব্যবসা রয়েছে। ঘটনার আগে সায়েল নামে এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় মানিককে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।