সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি জিআর ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে খালিশপুর থানার এএসআই (নিঃ) জাকির হোসেন ও এএসআই (নিঃ) জসিম সিকদারসহ পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন মেগার মোড় এলাকা থেকে মো. সোহেল ওরফে উজ্জ্বল (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল খালিশপুর থানার মেগার মোড় বাগানবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে খালিশপুর থানার তিনটি জিআর ওয়ারেন্ট ছিল। এর মধ্যে ১০ এপ্রিল ২০২৫ তারিখের জিআর নং-৭৯, ৪ মে ২০১৯ তারিখের জিআর নং-২৩২/১৯ এবং ৮ আগস্ট ২০২২ তারিখে দায়ের হওয়া একটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

এছাড়া সোহেলের বিরুদ্ধে খালিশপুর ও দৌলতপুর থানায় মাদক, চুরি, হত্যাচেষ্টা, মারধরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ, সেক্রেটারি সরদার আবু তাহের

অক্সিজেন সরবরাহ বাড়ানোর উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।