সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

বিশ্বের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারিওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (RAK Ceramics) খুলনায় তাদের নতুন ফ্যাক্টরি আউটলেটের উদ্বোধন করেছে। মঙ্গলবার (১৬ জুন) নগরীর সোনাডাঙ্গার এম. এ. বারী রোডের ১৪২ নম্বর প্লটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও আরএকে সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস) মো. রাশেদুজ্জামান, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মো. মাহমুদুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ফ্যাক্টরি আউটলেটটি গ্রাহকদের জন্য আধুনিক ও সমন্বিত শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখানে বাড়ির মালিক, স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনাররা আরএকে সিরামিকসের বিশ্বমানের টাইলস ও স্যানিটারিওয়্যারের বিস্তৃত সংগ্রহ থেকে পছন্দের পণ্য সরাসরি নির্বাচন ও ক্রয় করতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্যে চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান বলেন, “আরএকে সিরামিকস সবসময় যুগোপযোগী ডিজাইন ও আপসহীন গুণগত মান নিশ্চিত করতে কাজ করে। খুলনায় এই ফ্যাক্টরি আউটলেটের যাত্রা সেই প্রতিশ্রুতিরই অংশ। আমরা চাই খুলনাবাসী আমাদের বিশ্বমানের পণ্য সরাসরি দেখার ও প্রতিযোগিতামূলক মূল্যে কেনার সুযোগ পান।”

ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ বলেন, “বিশ্বমঞ্চে সফল হতে যেমন দক্ষতা, নিয়মানুবর্তিতা ও উৎকর্ষের প্রতি অঙ্গীকার প্রয়োজন, আরএকে সিরামিকসও একই মূল্যবোধ ধারণ করে। খুলনা আমার হৃদয়ের কাছের শহর। এখানে একটি গ্লোবাল লিডার ব্র্যান্ডের নতুন আউটলেট চালু হওয়ায় আমি আনন্দিত। এটি অঞ্চলের আধুনিক আবাসন ও বাণিজ্যিক স্থাপনার নান্দনিকতায় নতুন মাত্রা যোগ করবে।”

নতুন আউটলেট চালুর মাধ্যমে খুলনা বিভাগের ক্রমবর্ধমান আবাসিক ও বাণিজ্যিক স্থাপত্য খাতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আরএকে সিরামিকস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।