সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের | চ্যানেল খুলনা

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

পবিত্র ঈদুল আযহার আগেই সংবাদকর্মীদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধর দাবি জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা নেতৃবৃন্দ।

রবিবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেছেন, মালিকপক্ষ ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের ঈদ বোনাসসহ সকল বকেয়া পরিশোধ করবেন। সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে সাংবাদিক ও মালিকপক্ষকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, সংবাদপত্র শিল্প না বাঁচলে সাংবাদিকরা বাঁচবে না। আর সাংবাদিকরা না বাঁচলে সংবাদপত্র শিল্প বাঁচবে না। উভয় একে অপরের পরিপূরক। কাজেই ঈদের পূর্বে সাংবাদিকদের সকল পাওনাদী পরিশোধ করার আহবান জানানো হয়।

বিবৃতি দাতারা হলেন, সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামীমুজ্জামানসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র ছয়দিনের কর্মসূচি

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।