সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদু, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, ˆসয়দ ঈসা, নুরুজ্জামান খোকন, ওহিদুজ্জামান চঞ্চল, আবুল কালাম আজাদ, আজিজুল হাসান দুলু ও এস এম কামাল হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে নবগঠিত খুলনা মহানগর ছাত্রদল|

বৃহস্পতিবার (১৪ মে) জোহরের নামাজের পর নেতৃবৃন্দ এসব প্রয়াত নেতার কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন| এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান ¯^াধীনতা যুদ্ধের সকল শহীদ, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ এবং জুলাই-আগস্ট আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন| খুলনা মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, রিফাত ইসলাম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, বেল্লাল মুস্তাকিম রাজ, সাজ্জাদ হোসেন রিপ্পি, ইসমাইল হোসেন, ইসরাইল হোসেন টুটুল, ইমরান মল্লিক, নাঈম খান, আরিফুজ্জামান আসিফ, আল আমিন হোসেন, তরিকুল ইসলাম নাহিদ, মো. আলামিন, মাহিন রহমান, সোহেল আহমেদ, রায়হান শেখ, নাজমুল হুদা জনি, নাইম মীর, সালমী তারেক, টুটুল, মো. সজীব হোসেনসহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা|

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে| তারা বলেন, ত্যাগ, আদর্শ ও দেশপ্রেমের রাজনীতিকে সামনে রেখে নবগঠিত মহানগর ছাত্রদল সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে|

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

ইমরান হোসেন পান্নুর ১ম মৃত্যুবার্ষিকীতে মাগফিরাত কামনায় দোয়া

খুলনা জেলা জামায়াতের উপজেলা মজলিসে শূরা ও ইউনিয়ন আমীর-সেক্রেটারি শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।