সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের | চ্যানেল খুলনা

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কি উন্নয়ন হবে না—সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৮ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যে এলাকার নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না? উন্নয়নকে বৈষম্যহীন করতে হলে জাতীয়ভাবে জরিপ করুন—কোথায় রেল বা সড়ক যোগাযোগ প্রয়োজন। ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক মানবিক সমাজ গড়তে এই সরকারকে দায়িত্ব পালন করতে হবে।’

জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এলেও পুনরায় বৈষম্যের সমাজ গড়ে তোলা হচ্ছে। হাজার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে আবারও জাস্টিসের বদলে ইনজাস্টিস করছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম আর এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠনের চেষ্টা করছেন। সেই পুরোনো ধারা বজায় রাখা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’

দেশের রেল যোগাযোগের বেহাল দশার জন্য দুর্নীতিকে দায়ী করে গোলাম পরওয়ার বলেন, ‘সারা বিশ্বে রেল যোগাযোগ যখন সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তখন বাংলাদেশে কেবল এই খাতটি পিছিয়ে যাচ্ছে। যোগাযোগ খাতের এত বড় নেটওয়ার্ককে এখনো আমরা আধুনিকায়ন করতে পারিনি।’ আগামী বাজেটে পে-স্কেল, রেলের শ্রমিক-কর্মচারীদের দাবিদাওয়া ও আধুনিক রেলপথ গড়ে তোলার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের এ নেতা আরও বলেন, বাংলাদেশ এখন থেকে নিজের সিদ্ধান্তে চলবে এবং কোনো বিদেশি শক্তির ‘প্রেসক্রিপশন’ বা রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। দেশকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাখতে হলে সব ধরনের বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ড সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত করার তীব্র সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শ্রমিকের ট্রেড ইউনিয়নের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, মেহনতি মানুষের দুঃখ-কষ্টের কথা বলেন; কিন্তু আপনারা ট্রেড ইউনিয়ন সংকুচিত করে ফেলেছেন। একটি কারখানায় তিনটি সংগঠনের বেশি রেজিস্ট্রার করা যাবে না।’

মিয়া গোলাম পরওয়ার দাবি জানান, কারখানা যত বড় হবে, তত বেশি ট্রেড সংগঠন হতে পারে। সংগঠনের বেশি নেতা হলে মালিকদের সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা করে দাবি আদায় করা সহজ হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।