সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব | চ্যানেল খুলনা

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন সদ্য স্বাধীন দেশে আশার আলো হিসেবে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে রেড ক্রিসেন্টের পথচলা। সংস্থাটি এদেশের সমৃদ্ধ ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবারের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, জাতীয়তা, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানবতাবোধের অংশীদার।

তিনি বলেন, দুর্যোগ, সংঘাত বা দুর্দিনে কোন বৈষম্য ছাড়াই আর্তমানবতার সাহায্যকারী হিসেবে আমাদের ঐক্যবদ্ধ করে। পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করে মানবতার কল্যাণে এক সাথে কাজ করার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা নগরী গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কেসিসি প্রশাসক বৃহস্পতিবার সকালে বিশ^ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। দিবসটি উদযাপনের জন্য এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’’।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদি’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।

অন্যান্যের মধ্যে সিটি ইউনিটের উপসহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের এ্যাসিসট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল মজিদ, এ্যাসিসট্যান্ট প্রোজেক্ট অফিসার সাকিবুল হাসানসহ সংস্থার আজীবন সদস্য, সাবেক ও বর্তমান যুব সদস্য এবং খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি বিএল কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়কারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে নগর ভবনের সম্মুখে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, খুলনা মহানগরীতে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লিন সিটিস (থ্রিসি)’ নামে একটি প্রকল্প চলমান আছে। প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডের স্লাম এরিয়ার ছোট সড়ক ও ড্রেন নির্মাণ, সোলার লাইট স্থাপন, প্রাকৃতিক জলাশয় পরিস্কার, পারিবারিক টয়লেট নির্মাণ, গুরুত্বপূর্ণ মোড়সমূহে ক্লাইমেট রেসপনসিভ যাত্রী ছাউনি নির্মাণসহ ক্লাইমেট এডাপশন ও দুর্যোগ ব্যাবস্থাপনার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।