সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিক ও দৈনিক দিনকালের খুলনা অফিস প্রধান সৈয়দ ঈসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার দুপুর বারোটায় খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহ সভাপতি এনটিভির খুলনার ব্যুরো প্রধান আবু তৈয়ব মুন্সি। এছাড়াও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, এমইউজের কোষাধ্যক্ষ শামিমুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, খুলনা প্রেস ক্লাবের ট্রেজারার বিমল সাহ, মোঃ আনিস উদ্দিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরদার আবু তাহের,খুলনা প্রতিদিন সম্পাদক সোহাগ দেওয়ান।

অন্যানের মধ্যে স্বরণ সভায় উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত রুমি, সৈয়দ হুমায়ুন কবির রানা, ফকির শহিদুল ইসলাম, মো:খায়রুল আলম, রাজু আহমেদ, মাসুদ আল হাসান, আজিজুল ইসলাম, নুরুল আমিন নুর, আবু বকক্কার, মো: সিয়াম, মো: নাসিম উদ্দিন, এম এন আলী শিপলু, ফরহাদ হোসেন, যায়যায়দিনের খুলনা প্রতিনিধি মো: আতিয়ার তরফদার এম এ সাদী, রামীম চৌধুরী, আহছানুল আমীন জর্জ, মুশফিকুর রহমান মেহেদী ও প্রায়ত সাংবাদিক এটি এম রফিকের ছেলে আলমগীর কবীর রুবেল।

সভায় বক্তারা প্রয়াত দুই সাংবাদিকের অবদানকে স্রদ্ধার সাথে সরন করে বলেন, সমাজ ও জাতির জন্য তাদের অবদান অনস্বীকার্য। অনেক সময় ভয়ভীতি উপেক্ষা করে গনতান্ত্রিক আন্দোলনকে জনপ্রিয় করতে তাদের সাহসের ভুমিকা প্রশংসনীয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।