সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গণভোটের রায় অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার | চ্যানেল খুলনা

গণভোটের রায় অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার| তিনি স্পষ্ট ভাষায় বলেন, জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অ¯^ীকার করা হচ্ছে| এটি কেবল রাজনৈতিক কৌশল নয়, সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান|

শনিবার (২ মে) সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার ঃ সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক সেমিনাওে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার শফিকুল আলম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন| “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার ঃ সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহ& আলম|

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রবন্ধের উপর আলোচনা করেন ও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব শ ম আবু তালিব, খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামান, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, এনসিপির খুলনা মহানগরীর প্রধান সমš^য়ক আহম্মদ হামীম রাহাত, খুলনা মহানগরী খেলাফত মজলিসের সভাপতি এফ এস হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান, খুলনা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, জি এম আব্দুল গফুর, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মুশাররফ হুসাইন আনসারী, লবণচরা থানা আমীর মোশাররফ হোসেন, হরিণটানা থানা আমীর মো. সেলিম, সদর থানা সেক্রেটারি মো. আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, দৌলতপুর থানা সেক্রেটারি মাওলানা মো. মহিউদ্দিন প্রমুখ| সেমিনারের শুরুতে কুরআন তেলাওয়াত ড. মো. তহিরুল আহসান তোহা, কবিতা আবৃত্তি করেন দেশজ খুলনার সেক্রেটারি গাজী শাহ মাখদুম প্রমুখ| এছাড়া গণভোটের দলীয় সংগীত পরিবেশন করেন টাইফুন শিল্পীগোষ্ঠী খুলনার শিল্পীবৃন্দ|

মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সরকার সচেতনভাবেই জুলাই সনদ এবং গণভোটের রায় এই দুই বিষয়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি ˆতরি করছে| তার দাবি, সরকার ও মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বারবার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটে জনগণের দেওয়া সরাসরি রায়ের বিষয়ে নীরবতা বজায় রাখছে|

তিনি বলেন, একবারও কোনো মন্ত্রী বলেননি গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানা হবে| কারণ তারা জানে, সেটি মানলে তাদের রাজনৈতিক হিসাব ভেঙে পড়বে|

জামায়াতের এই সেক্রেটারি জেনারেল প্রশ্ন তোলেন, গণভোটের আগে দীর্ঘ চার মাস সময় থাকা সত্ত্বেও সরকার বা সংশ্লিষ্টরা কেন কোনো আপত্তি তোলেনি| ১৭ অক্টোবর জুলাই সনদে ¯^াক্ষর, ১৩ নভে¤^র রাষ্ট্রপতির আদেশ, ২৫ নভে¤^র গণভোটের অধ্যাদেশ, ফেব্রুয়ারিতে ভোট এই পুরো সময়জুড়ে কেউ বলেননি এসব অসাংবিধানিক| অথচ ক্ষমতায় বসেই সবকিছু অবৈধ বলা হচ্ছে| এটি সুস্পষ্ট দ্বিচারিতা|

সংবিধান সংস্কারের ৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৭টি আইনি ও সাংবিধানিক সংস্কারের কথা উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব বিষয়ে ঐকমত্য থাকলেও ১০টি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে, যা বাস্তবে সংস্কারের মূল কাঠামোকেই দুর্বল করে দেয়|

তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করেন, যেসব বিষয়ে বিএনপি আপত্তি তুলেছে, প্রধানমন্ত্রী একইসঙ্গে দলপ্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (চজ) পদ্ধতি মানতে অ¯^ীকৃতি, আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন ও অনুমোদনের বাধ্যবাধকতা না মানা, বিচারপতি নিয়োগে ¯^াধীন কমিশনের বিরোধিতা, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশনে প্রধানমন্ত্রীর প্রভাব কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান| তিনি বলেন, এই ১০টি জায়গা বাদ দিলে পুরো সংস্কারই অর্থহীন হয়ে যায়| সরকার আসলে এখানেই নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়| তিনি জোর দিয়ে বলেন, গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের সরাসরি অংশগ্রহণে যে রায় এসেছে, সেটি সংসদের ডেলিগেটেড ক্ষমতার চেয়েও শক্তিশালী| সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি তারা ডেলিগেটেড পাওয়ার এক্সারসাইজ করেন| কিন্তু গণভোটে জনগণ সরাসরি সিদ্ধান্ত দেয়| সেই সিদ্ধান্ত অ¯^ীকার করা মানে জনগণের সার্বভৌমত্ব অ¯^ীকার করা|

সংবিধানের ৭ ন¤^র অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন| পার্লামেন্ট কখনোই সর্বময় ক্ষমতার অধিকারী নয়| সরকারের বর্তমান অবস্থানকে তিনি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে উল্লেখ করেন| তার বক্তব্য, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের রায়কে অ¯^ীকার করা হচ্ছে| এটি গণতন্ত্র নয়, ফ্যাসিবাদের লক্ষণ| তিনি সতর্ক করেন, এই ধারা অব্যাহত থাকলে দেশে আবারও সংঘাত, অস্থিরতা ও রক্তপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে|

সেক্রেটারি জেনারেল স্পষ্টভাবে বলেন, পার্লামেন্টে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হবে সংশ্লিষ্টরা| পাঁচ কোটি মানুষ যে রায় দিয়েছে, তা যদি সংসদে বাস্তবায়ন না হয়, আমরা আবার জনগণের কাছে ফিরে যাবো| আন্দোলনই তখন একমাত্র পথ, বলেন তিনি| তিনি সরকারকে সংসদে ফিরে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান| তবে সতর্ক করে দেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে| এখনো সুযোগ আছে সংকট এড়াতে হলে জনগণের ম্যান্ডেটকে সম্মান করতে হবে| অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে, বলেন তিনি|#

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত : ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

খুলনায় পৃথক সাইকেল লেন তৈরির ঘোষণা কেসিসি প্রশাসক মঞ্জুর

খুলনায় মহান মে দিবস পালিত

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম-সাধারণ সম্পাদক নাহিদ

খুবি ক্যারিয়ার ক্লাবের ‘নেক্সটজেন ৩.০’ শীর্ষক ’২৬ ব্যাচের অনবোর্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খুবিতে দুইটি ডিসিপ্লিনের ক্লাস আকস্মিক পরিদর্শনে উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।