সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত : ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা | চ্যানেল খুলনা

শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত : ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা

Oplus_131072

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী মহিবুল্লাহ কাজেমী বলেন, শ্রমিকরা সব আমলেই বঞ্চিত ও নির্যাতিত। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। শ্রমিকদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কর্তৃক আয়োজিত শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১ মে) বিকাল ৩টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রেজাউল করীম পলাশ শিকদার এর পরিচালনায় র‍্যালী পূর্ব শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন বলেন, যখন যে সরকার আসে তারা প্রতিশ্রুতি দেয় শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ঘটাবে বাস্তবে তা উল্টা খুলনার মিল কারখানা গুলো এখনো বন্ধ রয়েছে তা খোলার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, তিনি অবিলম্বে বন্ধ মিল কারখানাগুলো খুলে শ্রমিকদের বকে ন্যায্য পাওনা পরিশোধ করার আহবান জানান।

র‍্যালী পূর্ব শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আবদুল লতিফ, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহাদী হাসান মুন্না।

শ্রমিক সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সিনিয়র সহ-সভাপতি মোল্লা রবিউল ইসলাম (তুষার), তরিকুল ইসলাম কাবির, আলহাজ্ব নুরুজ্জামান বাবুল, সরোয়ার হোসেন বন্দ, আলফাত হোসেন লিটন, মোঃ আব্দুল মান্নান সরদার, মোঃ শাহিন খান, মোঃ শাহিন ইসলাম, মোঃ সুজন সিকদার, এইচ এম আরিফুর রহমান, কে এম আঃ রশিদ আহাম্মদ, আলহাজ্ব ফজলুর রহমান, মাওঃ মোঃ সোহরাব হোসেন, মাওঃ মোঃ নাছিম শেখ, মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোঃ আয়নাল মোল্লা, মোঃ আলিম মাঝি, মোঃ ওহিদুল ফকির, মোঃ গাজী কামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আলী হোসেন, মোঃ মিলন হাওলাদার, মোঃ আলম হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বাকি বিল্লাহ, মোঃ মাসুম শেখ, মোঃ আব্দুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আমির আলী ফকির, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের হাবিবুল্লাহ মেজবাহ, শাহরিয়ার তাজ, শ্রমিক সমাবেশ শেষে বিশাল এক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।