সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে নববর্ষ বরণের শেষ প্রস্তুতি সম্পন্ন, সাজ সাজ রব ক্যাম্পাসজুড়ে | চ্যানেল খুলনা

কুয়েটে নববর্ষ বরণের শেষ প্রস্তুতি সম্পন্ন, সাজ সাজ রব ক্যাম্পাসজুড়ে

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে বর্ণাঢ্য সাজে সেজেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস। ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ-বর্ণিল আলপনা, প্যান্ডেল সাজানো, বৈশাখী শোভাযাত্রার জন্য বিভিন্ন প্রতীকী উপকরণ তৈরি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ এবং বিভিন্ন স্টল প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এই আয়োজনকে সফল করতে কাজ করেছেন।

১৪ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি সফল করতে সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিশেষ ‘ফ্ল্যাশ মব’-এ অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ মুহূর্তের সময় উপভোগ করছেন।

এদিকে বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রবেশপথ ও আঙিনায় শুরু হয়েছে বর্ণিল আলপনা অঙ্কন, যা চলবে রাত ১০টা পর্যন্ত। পুরো ক্যাম্পাস এখন বৈশাখের রঙে রঙিন।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আয়োজনের সার্বিক খোঁজখবর নেন এবং বিভিন্ন স্টল ও আলপনা ঘুরে দেখেন। তিনি সকলের সহযোগিতায় উৎসবটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানান।

আগামীকাল সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’ উদ্বোধনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে। মেলার পাশাপাশি থাকবে বাউল সংগীত, সাপ খেলা, বানর খেলা, ম্যাজিক শো, ট্রেজার হান্ট, মোরগ লড়াই, কাবাডি খেলা, ঘুড়ি উৎসবসহ গ্রামবাংলার চিরচেনা নানা আয়োজন।

নিরাপত্তা নিশ্চিত করে উৎসবের সকল প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।