সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা | চ্যানেল খুলনা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ সদর এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় রোধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে যৌথ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ও কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না তা তদারকি করা হয়।

এ সময় মেসার্স মজিদ স্টোরকে ভোজ্যতেল বিক্রয়ে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা এবং শাহা স্টোরকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, ভোজ্যতেলের অবৈধ মজুদ ও মূল্য বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।