সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা | চ্যানেল খুলনা

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করে জেলা ছাত্রদলের সদস্য সাবেক সহ-সভাপতি এনামুল কবির। শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি মামলা দায়েরের পর শনিবার এ মামলা দায়ের করে ছাত্রদল।

শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বাইরে বের হলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত থানায় অবস্থান নেয় তারা। পরে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাতে পুলিশের পাহারায় ঝিনাইদহ ছাড়েন পাটওয়ারী।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, এনামুল কবিরের দেওয়া এজাহার আমরা মামলা হিসেবে গ্রহণ করেছি। ঝিনাইদহ সদর থানার মামলা নং-৪৩। মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।