সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ | চ্যানেল খুলনা

ঝিনাইদহে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে স্থানীয় কৃষকরা এ অবরোধ করেন।

স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন স্থানীয় কৃষকরা। ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। পরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সার দেওয়ার বিষয়টি নিশ্চিত করলে অবরোধ তুলে নেন কৃষকরা।

ব্রাহিমপুর গ্রামের কৃষক আলিমুল ইসলাম বলেন, ‘সারের জন্য সকাল থেকে ডিলারের দোকানের সামনে আমরা অবস্থান করছিলাম। ১০টার পর ডিলারের কর্মচারীরা এসে বলেন, আজ কৃষকদের সার দেওয়া হবে না।

তিনি জানান, সার না দেওয়ায় তারা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। খবর শোনা মাত্রই উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই। সার দেওয়া শুরু করলে কৃষকরা অবরোধ তুলে নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ৬ জন জখম, হাসপাতালে চিকিৎসা

ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদলের মামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।