সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

এক ঘণ্টার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিস্তীর্ণ কৃষিজমির ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে হওয়া এই ঝড়ে মাঠজুড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কৃষকের ফসল।

ঝড়ে ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়ে, বোরো ধানের শীষ নুয়ে যায়, পান বরজ ও আমের গুটি ঝরে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুট্টা চাষিরা, অনেকের খেত প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর আবাদকৃত জমির মধ্যে অন্তত ৩৯৫ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভুট্টা ২৬৩ হেক্টর, বোরো ধান ৬০ হেক্টর, কলা ৪১ হেক্টর, পেপে ১১ হেক্টর, আম ৫ হেক্টর, সবজি ১২ হেক্টর এবং পান ৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাঠপর্যায়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের নষ্ট হয়ে যাওয়া খেতের পাশে দাঁড়িয়ে হতাশায় ভেঙে পড়েছেন। কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী জানান, ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠপর্যায়ে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে সড়ক যোগাযোগেও সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

আবারো সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।