সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুলমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তরিকুল ইসলাম একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন দুপুরে ভুক্তভোগী নারী দামুড়হুদার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। মেয়ের বাড়ি থেকে দেওয়া তরকারি ও মাছ একটি ব্যাগে করে নিয়ে হেঁটে আসার সময় পথিমধ্যে ইব্রাহিমপুর পার্কের পেছনে তার সঙ্গে তরিকুলের দেখা হয়।

এ সময় তরিকুল ইসলাম ওই বৃদ্ধার হাত থেকে তরকারির ব্যাগটি নিয়ে তার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে হাঁটতে শুরু করে। একপর্যায়ে তারা মেন্দের মাঠে পৌঁছালে নির্জন স্থানে তরিকুল হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, এ ঘটনায় রোববার (২৪ মে) রাতে নির্যাতনের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। সোমবার (২৫ মে) দুপুরে গ্রেফতার আসামিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

আবারো সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।