সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় ৩ প্রতিষ্ঠানে ৩৮ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রি, স্বাস্থ্য সনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লে¬খ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে খাদ্যপণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন পণ্য তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে বাবুল বিশ্বাসের প্রতিষ্ঠান বিশ্বাস বীজ ভান্ডারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া স্বাস্থ্য সনদ ছাড়া মিষ্টিজাতীয় সামগ্রী উৎপাদন এবং পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে জিয়া উদ্দিনের জিয়া ফল ও মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা এবং সাহিবুল ইসলামের সিরাজ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি জানান, সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের ম‚ল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্ত দিয়ে ৫ জনকে বিএসএফের পুশইন

আবারো সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।