সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে সংযুক্ত হচ্ছে স্মার্টবোর্ড | চ্যানেল খুলনা

খুবির বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে সংযুক্ত হচ্ছে স্মার্টবোর্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে স্মার্টবোর্ড সংযুক্ত করা হচ্ছে। এসব স্মার্টবোর্ডের বিভিন্ন ফিচার সম্পর্কে অবহিতকরণ এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষা কারিকুলামকে আধুনিক ও যুগোপযোগী করে সাজাতে হবে। একারণেই প্রতিটি ডিসিপ্লিনে স্মার্টবোর্ড ও কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। স্মার্টবোর্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রযুক্তি উল্লেখ করে তিনি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দক্ষ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কর্মশালার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে স্মার্টবোর্ড ব্যবহারের বিভিন্ন টেকনিক্যাল দিক তুলে ধরেন হিকভিশন বাংলাদেশের প্রতিনিধি সাকিব হাসান। এতে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।