সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা শুধু একটি সামাজিক দাবি নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। ইসলাম শ্রমিককে মর্যাদা দিয়েছে এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে তাকওয়া, ন্যায় ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমিক শ্রেণির অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমিক সমাজ গঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন পেশার শ্রমিকদের সম্মানে আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

আড়ংঘাটা থানা সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, আড়ংঘাটা থানা জামায়াতে ইসলামীর আমীর মনোয়ার আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, আড়ংঘাটা থানার সাবেক আমীর আশরাফ হোসেন, বি এল কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রনেতা এডভোকেট শেখ জাকিরুল ইসলাম ও জাহাঙ্গীর কবির, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ তুহিন, মাহবুবুর রহমান জুনায়েদ, আব্দুল কাদের, মো. কামাল হোসেন, মোহাম্মদ মনতাজুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, শেখ তরিকুল ইসলাম ও আজমল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি

খুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্র্যাশ প্রোগ্রাম শুরু

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।