সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

খুলনার সরকারি বি.এল. কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কলেজের অ্যালামনাই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

গণিত বিভাগ ১৯৯৬–৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আলী আজম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মো. রইস উদ্দীন আহম্মদ, এস. এস. তৈমুর রেজা, প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক এবং বি.এল. কলেজের প্রাক্তন শিক্ষক মো. মনিরুল ইসলাম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নিত্যানন্দ রায়, শাহ মো. তারিক হোসেন, মো. শাহনেওয়াজ ও মো. শাহরিয়ার কামালসহ আরও অনেকে।

অনুষ্ঠানে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল করতে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন এবং গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, ইফতার ও পুনর্মিলনী শুধু একটি সামাজিক আয়োজন নয়; এটি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়ে এবং ভবিষ্যতে বিভাগের উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের স্মৃতিচারণ করেন এবং গণিত বিভাগের অগ্রযাত্রা আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সবশেষে সমগ্র আয়োজন সফল করতে যেসব প্রাক্তন শিক্ষার্থী সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

প্রসঙ্গত, বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বি.এল. কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

খুলনায় উইশ গ্রুপের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক বিটুবি পার্টনার্স মিট অনুষ্ঠিত

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় বিকিরণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।