
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে আন্তর্জতিক নারী দিবস ২০২৬ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এদিবসটি পালন করা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেকসোনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষক বিকাশ চন্দ্র হালদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী নেত্রী লিপিকা বৈরাগী প্রমুখ।
সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


