সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় | চ্যানেল খুলনা

ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আলি আসগার লবি। মঙ্গলবার (৩ মার্চ) মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা।

এসময় উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলি আসগর লবি এমপি বলেন, সকলকে দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। সকলকে মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য, মানবতার কল্যাণে দিনরাত যেভাবে পরিশ্রম করছেন সেটা আমাদের কাছে একটি দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমত আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। পরে জাতীয় সংসদ সদস্য আলী আসগার লবি স্থানীয় প্রশাসন ও সুধী সমাজের সঙ্গে ইফতার মাহফিলে যোগদান করেন।

এসময় অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ফুলতলা বিএনপির সভাপতি আবুল বাশার, ইমরান হোসেন,ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলী রহমান, বিএনপি নেতা আলী আক্কাস, সাবেক সাবেক ছাত্রদল নেতা আরিফুজ্জামান আরিফ, জি এম তারেক প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মসজিদ মিশন খুলনা মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।