সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়: আবুল কালাম আজাদ | চ্যানেল খুলনা

একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়: আবুল কালাম আজাদ

খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের পাইকগাছা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তিনি নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে অংশ নেওয়া আমাদের সবার নৈতিক কর্তব্য।”

নিজেকে জনগণের ‘খাদেম’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এখন যথাযথভাবে সে দায়িত্ব পালন করতে আপনাদের সক্রিয় সহায়তা ও অংশগ্রহণ প্রয়োজন।”

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. শাকিলা আফরোজসহ যোগদানকৃত চিকিৎসক ও নার্সগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, জেলা সদস্য কাজী তামজিদ আলম, জেলা সদস্য প্রভাষক আব্দুল মোমিন সানা, পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌরসভার আমীর ডা. আসাদুল হক, হরিঢালী ইউনিয়ান আমীর মাওলানা আতাউর রহমান, কপিলমুনি ইউনিয়ন আমীর মো. রবিউল ইসলাম, সেক্রেটারি মো. রুহুল কুদ্দুস, লতা ইউনিয়ান সভাপতি হারুনার রশিদ, পৌরসভার সহকারী সেক্রেটারি শফিয়ার রহমান, সোহেল আহমদ, তামিম রায়হান, আল মামুনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার বিষয়ে সচেতনতা তৈরিই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। স্থানীয়দের মতে, দায়িত্বের শুরুতেই এমন উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

কুয়েট যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রক্তস্মৃতির একুশে খুলনায় বিএনপির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

বাংলা ভাষা ও সংস্কৃতিকে সম্প্রসারণ ও সুরক্ষিত রাখতে সচেষ্ট হতে হবে: এমপি হেলাল

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।