সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় তেল-ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় তেল-ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

চুয়াডাঙ্গায় খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় ও পৌর এলাকার রেল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতদিয়াড় এলাকার মৌসুমি ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানার ভেতরে সংরক্ষিত খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া যায়। এছাড়া উৎপাদনের নির্ধারিত তারিখের আগেই খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পৌর এলাকার রেল বাজারে অনন্যা ফুড প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন প্যাকেটে ভরে নতুন পণ্যের সঙ্গে বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

চুয়াডাঙ্গা আরও সংবাদ

চুয়াডাঙ্গায় ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কালবৈশাখীতে ৪০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।