সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গবেষণার মানোন্নয়নে মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির বিকল্প নেই: কুয়েট ভিসি | চ্যানেল খুলনা

গবেষণার মানোন্নয়নে মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির বিকল্প নেই: কুয়েট ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণার অবস্থান সুদৃঢ় করতে হলে সঠিক ও মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির কোনো বিকল্প নেই”।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের কারিগরি কর্মশালার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজনে “রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ খালেকুজজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম। দিনব্যাপী এই কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং অনলাইন ডেমোনেস্ট্রেশনের মাধ্যমে ‘রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ তৈরির বিভিন্ন কারিগরি ধাপ এবং জটিলতা নিরসনের উপায় হাতে-কলমে প্রদর্শন করেন।

কর্মশালার শেষ পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং গবেষকবৃন্দ অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।