
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির টেকসই উন্নয়ন সম্ভব। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের অধিকার উপেক্ষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় পাইকগাছা উপজেলার গদাইপুর বাজার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গদাইপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবুর রহমান মুসার সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, জেলা টিম সদস্য কাজী তামজিদ আলম, এডভোকেট আব্দুল মজিদ এবং ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, পাইকগাছা পৌর জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য মো. মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা দক্ষিণ জেলার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পাইকগাছা উপজেলার সভাপতি মো. আবু সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ।
মাওলানা আবুল কালাম আজাদ গদাইপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে গদাইপুরকে একটি পরিকল্পিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভাঙা সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে টেকসই বাঁধ, কৃষি ও মৎস্যখাতে আধুনিক সহায়তা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দলীয় স্বার্থ নয়—জনস্বার্থকে প্রাধান্য দিয়েই গদাইপুর ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।
জনসভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল, ধর্ম ও স্বাধীনতা আজ চরম হুমকির মুখে। এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।


