সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ | চ্যানেল খুলনা

হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ

খুলনা ২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, জাতির নিরাপত্তা অনেকটাই নির্ভর করে নৈতিকতা, ন্যায়বিচার ও সুশাসনের ওপর। এই জায়গায় আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। আলেমরা ও হাতপাখার প্রার্থীরা যখন সংসদে প্রতিনিধিত্ব করবেন, তখন আইন প্রণয়ন হবে পবিত্র কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধের আলোকে। এতে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার কমে আসবে। তারা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সদর থানার ৩০ ও ৩১ নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, দারোগা পাড়া, তালতলা, মাস্টার পাড়া, চানমারি অ্যাপ্রোচ রোড, চানমারি বাজার মেইন রোড, চানমারি বাজার, ডাঃ আলতাফ হোসেন লেন, রুপসা স্ট্যান্ড রোড, তেরো গোলা, রুপসা ব্রিজ, বন্দা বাজার রোড, মুক্তার হোসেন রোড, ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড, হাজী আব্দুল মালেক কলেজ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়, বরং আমানতদারিতা ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাসী। তাদের উপস্থিতি সংসদকে করবে আরও দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী। ফলে রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ফিরবে, জনগণের জান-মাল নিরাপদ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, নৈতিক অবক্ষয় ও সহিংসতা থেকে রক্ষা করতে হলে আইনসভায় দরকার এমন নেতৃত্ব, যারা আল্লাহভীতি ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীরাই যথাযথভাবে পালন করতে পারেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, রেদওয়ান করিম রিপন, জাবের হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ফয়সাল করীম, হাবিবুল্লাহ মেসবাহ, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ উসামা আবরার, মোঃ আফজাল হোসেন, মোঃ কবির হোসেন, গোলাম মোস্তফা, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহরাব, মোঃ জাকির, মোঃ হারুন হোসেন, মোঃ আব্দুস সোবহান, মোঃ লাবলু সরদার, মোঃ রাকিব ইসলাম, মোঃ ডালিম, মোঃ শাহিন, মোঃ রাজু, মোঃ শাহ আলম, মোঃ সোহরাব গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।