সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার বন্ধ পাটকল ও কলকারখানা চালু করা হবে: রকিবুল ইসলাম বকুল | চ্যানেল খুলনা

খুলনার বন্ধ পাটকল ও কলকারখানা চালু করা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনার শিল্পাঞ্চল খালিশপুরের বাতাসে আবারও সোনালী আঁশের স্বপ্ন বুনছেন খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুর বঙ্গবাসী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের বন্ধ হয়ে যাওয়া ২৬টি জুট মিলসহ সকল শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। খুলনার প্রাণ হলো এই শিল্পাঞ্চল। কিন্তু আজ হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন, আমাদের স্পষ্ট অঙ্গীকার।

গণসংযোগকালে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে বকুল বলেন, জনগণের ভোটে ধানের শীষ জয়ী হলে যেকোনো মূল্যে ২৬টি জুট মিল, নিউজপ্রিন্ট মিল এবং হার্ডবোর্ড মিলসহ সকল বন্ধ কলকারখানা পুনরায় চালু করা হবে। এটি কোনো নির্বাচনী ফাঁকা বুলি নয়, বরং এটি আমাদের অঙ্গীকার।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান বেকার সমস্যা সমাধান এবং এই অঞ্চলের অর্থনৈতিক স্থবিরতা কাটানোর একমাত্র পথ হলো কলকারখানাগুলো সচল করা। শ্রমিক ভাইদের পুনর্বাসন ও তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া বিএনপির অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। খালিশপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের অভাবনীয় সাড়া পাচ্ছেন জানিয়ে বকুল বলেন, মানুষ পরিবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে। ধানের শীষের বিজয় মানেই হবে খুলনার শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো। বন্ধ পাটকলগুলো চালু হলে এই অঞ্চলের হাজারো বেকারের কর্মসংস্থান হবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তিনি আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই দাবি আদায়ের পথ সুগম করার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।