সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ২ আসনে হাতপাখা'র প্রার্থী মুফতী আমানুল্লাহ'র গণসংযোগ | চ্যানেল খুলনা

খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় সোনাডাঙ্গা ও সদর থানার গল্লামারী মোড়, গল্লামারী মাছ বাজার, রাইসা ক্লিনিং, বিশ্ববিদ্যালয় রোড, বিকালে বিশ্বাস পাড়া, বয়রা কলেজ মোড়, নুরনগর মেইন রোড, জোড়া গেট এলাকা পর্যন্ত গণসংযোগ করেন। এছাড়াও সকাল ১১ টায় শহীদ হাদীস পার্কে সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গণসংযোগ কালে হাতপাখা মার্কা সর্বসাধারণের ভালোভাসায় সিক্ত হন।

প্রচারণা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হাতপাখার জন্য সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে,নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন খুলনাকে আধুনিক নগরী গড়তে হাতপাখার প্রার্থী কাজ করে যাবেন। শিক্ষাবান্ধব, মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ আব্দুর রশিদ, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, মাওঃ হাবিবুল্লাহ গাজী, আবুল হোসেন, আ: রাজ্জাক, আব্দুস সোবহান, মাওঃ ইকবাল মাহমুদ, এইচ এম আরিফুর রহমান, মোঃ বশির, নাজমুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইব্রাহীম শেখ, শেখ আমিনুর ইসলাম, হাফেজ উসামা আবরার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনার বন্ধ পাটকল ও কলকারখানা চালু করা হবে: রকিবুল ইসলাম বকুল

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নারী সমাজকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: মঞ্জু

কুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিসিইএসডি ২০২৬’ উদ্বোধন

খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র গণসংযোগ

২০ ও ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাড়িপাল্লার প্রার্থীর গণসংযোগ

১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাড়িপাল্লার প্রার্থীর গনসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।