সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগার রাড়ুলী, গড়ইখালী ও চাঁদখালীতে ‌দাড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী জনসভা | চ্যানেল খুলনা

পাইকগার রাড়ুলী, গড়ইখালী ও চাঁদখালীতে ‌দাড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী জনসভা

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, নদী-খাল খননের মাধ্যমে কৃষির পুনর্জাগরণ এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশবিরোধী চক্র হুমকি-ধামকিসহ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা উপেক্ষা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার রাড়ুলী, গড়ইখালী ও চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বাকা-বাজার ঈদগাহ ময়দানে রাড়ুলী ইউনিয়ন আমীর হাফেজ তৌহিদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। এতে বক্তব্য রাখেন খুলনা জেলা (দক্ষিণ) ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু জার আল গিফারী, সাবেক জেলা সভাপতি এডভোকেট রুহুল আমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেন, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহম্মেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা পৌর থানা সভাপতি সাইদুল ইসলাম, সেক্রেটারি শহিদুল ইসলাম, পাইকগাছা থানা দক্ষিণের সেক্রেটারি সেলিম গোলদার, স্কুল বিভাগের পরিচালক নাহিদ হাসান, রাড়ুলী ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি শেখ নজরুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।

পাইকগাছা উপজেলার গড়ইখালি বাজারে এক মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মাওলানা আবুল কালাম আজাদ। পথসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরদার, গড়ইখালি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান, গড়ইখালি ১নং ওয়ার্ড সভাপতি মো. জহির রায়হান, ২নং ওয়ার্ড সভাপতি আলী আকবর, ৩নং ওয়ার্ড সভাপতি মো. কোহিনুর রহমান, ৯নং ওয়ার্ড সেক্রেটারি আছাদুল ইসলাম প্রমুখ।

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চাঁদখালী বাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মাওলানা আবুল কালাম আজাদ। চাঁদখালী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজগার হুসাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আরজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান। এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, ইউনিট সদস্য প্রভাষক আব্দুল মোমিন সানা, খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, পাইকগাছা পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, চাঁদখালী ইউনিয়ন আমীর মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা খয়বার হোসাইন, লস্কর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুর রহমান প্রমুখ।

মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, উপকূলীয় ও অবহেলিত জনপদগুলো দীর্ঘদিন ধরে পরিকল্পিত অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ঘাটতির কারণে এখানকার মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানীয় জল সরবরাহ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার বাস্তব পরিবর্তন সম্ভব। তিনি বলেন, রাজনীতিকে ব্যবসা নয় বরং ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতি বন্ধ হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাড়িপাল্লার প্রার্থীর গনসংযোগ

পাইকগার রাড়ুলী, গড়ইখালী ও চাঁদখালীতে ‌দাড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী জনসভা

২৮ নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থীর গনসংযোগ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই’

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

কুয়েটে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।