সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লায় রায় দেবে : শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল | চ্যানেল খুলনা

খুলনার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লায় রায় দেবে : শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, খুলনার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। এই অবস্থা থেকে মুক্তির জন্য ইসলামী ও ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প নেই।” তিনি বলেন, “এই ঐক্য কোনো ব্যক্তি বা দলকে সামনে আনার জন্য নয়—এটা জনগণের অধিকার, নিরাপদ ভবিষ্যৎ ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রাম। খুলনার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে।” তিনি আরও বলেন, খুলনা-২ আসনকে তিনি সংঘাত ও দুর্নীতির রাজনীতি থেকে বের করে ন্যায়, ইনসাফ ও মানুষের অধিকারভিত্তিক আদর্শ আসনে পরিণত করতে চান।

তিনি বলেন, “ভয়ভীতি, বাধা কিংবা ষড়যন্ত্র করে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা দমন করা যাবে না। শান্তিপূর্ণ গণসংযোগ, মিছিল ও পথসভার মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছাবো। ভোটের মাধ্যমেই ঐক্য জোটের শক্তির প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার, বয়রা মেইন রোড, চারাবাটি, নিউমার্কেট, মিতালি কলোনী, আর্ট কলেজ, টেক্সটাইল মিলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, সোনাডাঙা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডের আমীর ডা. মশিউর রহমান, সেক্রেটারি মো. মিজানুর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানত হালদার, ১৬ নং ওয়ার্ডের জুয়েল বিশ্বাস, তুহিন বিশ্বাস, রিপন, আরিফুল হক মোল্লা, মাহবুব, শহিদুল ইসলাম, ফিরোজ, মাহবুব আব্দুল্লাহ, লিয়াকত আলী, সোহান, আনোয়ার, বাপ্পি, তুষার, মাহমুদ, গিয়াস উদ্দিন, রাজু, ডা. ইমরান, প্রফেসর আব্দুর রব, হারুনার রশিদ, আব্দুল ওহাব আকন, গোলাম মোর্তজা, আব্দুস ছালাম, আলমগীর শিকদার, সাইফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগামী নির্বাচনে জনগণের সক্রিয় সমর্থন কামনা করেন এবং সততা, যোগ্যতা ও ন্যায়নীতির ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।#

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।