সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা | চ্যানেল খুলনা

দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা

ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিকতা ও দায়বদ্ধতা নিয়ে খুলনায় তরুণ সাংবাদিকদের জন্য দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মহানগরের হোটেল নগর এর কনফারেন্স রুমে ‘ইয়োর প্রোমো বিডি’-এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এআই ট্রেইনার ও ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী। এতে ৩০ জন তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বশীলতা, নিউজরুম ও কনটেন্ট নির্মাতাদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি, রিপোর্টিং, লেখা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভুয়া তথ্য মোকাবিলা, তথ্য যাচাই-বাছাই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন দৈনিক দিনকাল-এর খুলনা ব্যুরো প্রধান মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব হোসেন বলেন, ডিজিটাল যুগে সংবাদ প্রচারের গতি যেমন বেড়েছে, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তথ্য যাচাই ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করাই এখন সময়ের দাবি।

কর্মশালায় প্রশিক্ষক অমৃত মলঙ্গী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার কাজকে সহজ করছে, তবে এটি ব্যবহারে নৈতিকতা ও মানবিক বিবেচনা বজায় রাখা জরুরি। ভুয়া তথ্য মোকাবিলায় সাংবাদিকদের আরও দক্ষ ও সচেতন হতে হবে।

ইয়োর প্রোমো বিডি’র সিইও মো. হাসানুর রহমান তানজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল-এর খুলনা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম, গ্রামের কাগজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শাহেদ আহমেদ রাজু, সিটিজেন ক্যাপিটাল লিমিটেড-এর পরিচালক রবিউল ইসলাম রানা, ওভারসিজ এডুকেয়ার-এর স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিব এবং জঙ্গলবাড়ি রিসোর্টের পরিচালক জাকারিয়া হোসেন শাওনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

২৫ নং ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সভা

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে :অধ্যাপক মাহফুজুর রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খুলনায় ৯ নারী সাংবাদিকদের মাঝে বিজেপিসির ল্যাবটপ বিতরণ

ভোট কিনতে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে প্রতিপক্ষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।