সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে | চ্যানেল খুলনা

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

আগামীকাল সোমবার সকালে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। তার সফরকে ঘিরে খুলনায় সাজ সাজ রব। উজ্জীবিত নেতাকর্মীরা। জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। খুলনার সর্বস্তরের জনগণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষা করছে। খুলনা মহানগর ও জেলা বিএনপি এই জনসভার আয়োজক।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি নেতারা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সোমবার বেলা ১২টায় খুলনায় আসবেন। জনসভা সফলে সকল ব্যাপক প্রস্তুতি চলছে। চলছে প্রচার-প্রচারণা। মঞ্চ নির্মাণ, মাঠ প্রস্তুত, শৃঙ্খলা কমিটিসহ একাধিক কমিটি কাজ করছে। জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সংসদ সদস্য প্রার্থীসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। শুধু জনসভার মাঠ নয়, গোটা নগরীতে মানুষের সমাগম ঘটবে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দীর্ঘদিন পর তারেক রহমান খুলনায় আসছেন। সবাই অপেক্ষায় করছে প্রিয় নেতাকে বরণ করে নিতে। প্রেস ব্রিফিংয়ে খুলনাবাসীর বিভিন্ন দাবি জনসভায় তুলে ধরা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তৃতা করেন খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বাপ্পি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মন্টু প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

ফুলবাড়িগেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।