সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার | চ্যানেল খুলনা

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজসহ বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ধাতব লিভার যুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, শটগানের কার্তুজ ৪১টি ও গ্যাসগানের তাজা কার্তুজসদৃশ ৩০টি বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চরকমলাপুর বিএডিসি অফিসসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দুষ্কৃতকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক সরঞ্জাম পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গ্রেনেড ও কার্তুজগুলো থানা থেকে লুট হওয়া গোলাবারুদ।

ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরকগুলো বাংলাদেশ পুলিশের বলে নিশ্চিত হওয়া গেছে এবং ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এগুলো রেখেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।