সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরের ১১ ও ১২ নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থী আউয়ালের গণসংযোগ | চ্যানেল খুলনা

খালিশপুরের ১১ ও ১২ নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থী আউয়ালের গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল খালিশপুর থানার ১১ ও ১২ নং ওয়ার্ডের পিপলস পাঁচতলা, মাঁনসি বিল্ডিং রোড, তৈয়বা কলোনী রোড, খালিশপুর নিউ মার্কেট বাজারেসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

সোমবার (২৬ জানুয়ারি ) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

পথসভায় আব্দুল আউয়াল বলেন দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ১২ নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাঈনুল ইসলাম, নুরুন নবী, হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সহ সভাপতি আল মামুন, সিয়াম সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।