সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা মহানগরীর বাগমার এলাকা থেকে ১৫টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয় নাসিরের হোটেলের পেছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। পরে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে অজ্ঞাত এক ব্যক্তি বাগমারা আদর্শ পল্লির বিপরীতে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার পরিত্যক্ত বাড়িতে যান। এ সময়ে প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে তারা।

জানতে চাইলে খুলনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘দুপুরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাগমারা নাসিরের হোটেলের পেছনে যায়। সেখানে লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫টি ককটেল সদৃশ বস্তু পায়। স্থানীয়দের ঘটনাস্থলে যেতে নিষেধ করা হয়। উদ্ধার হওয়ার পরপর আমরা র‍্যাবের বোমা বিশেষজ্ঞ টিমকে ঘটনাস্থলে আসার জন্য আহ্বান করলে তারা দ্রুত চলে আসে। উদ্ধার হওয়া বস্তু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।