সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের প্রধান প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটের প্রধান প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ, পিইঞ্জ-এর চাকুরী হতে অবসর গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সুলতান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। বিদায়ী প্রধান প্রকৌশলী এ. বি. এম. মামুনুর রশিদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান প্রকৌশলীর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি চারণ করেন এবং তার সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী ও বিশেষ অতিথিগণ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

আইডিইবি খুলনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।