সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েট শিক্ষার্থী রেজওয়ানুল হকের জানাজা সম্পন্ন, শোকস্তব্ধ ক্যাম্পাস | চ্যানেল খুলনা

কুয়েট শিক্ষার্থী রেজওয়ানুল হকের জানাজা সম্পন্ন, শোকস্তব্ধ ক্যাম্পাস

0-4064x3048-0-0-{}-0-12#

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হক (রোল নং-২১২৯০৫১)-এর জানাজা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মোঃ রেজওয়ানুল হকের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোঃ রেজওয়ানুল হক ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পুরো ক্যাম্পাসে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।