সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জিটুজি ২০২৫’ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী মহানগরের একটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের সদস্যরা মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন ডেভেলপারস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “স্কুল-কলেজ জীবনের বন্ধন কখনো পুরোনো হয় না। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন পুনর্মিলনী আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত করে। এই ব্যাচ থেকে ভবিষ্যতে আরও নেতৃত্ব, উদ্যোক্তা ও সমাজের জন্য কাজ করা মানুষ বেরিয়ে আসবে—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাসানুর রহমান তানজির। তারা বলেন, সবার আন্তরিক সহযোগিতার কারণেই এই বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের পুরোনো দিনের স্মৃতি নতুন করে উপভোগ করেন। অনুষ্ঠানটির শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক পর্বে কণ্ঠশিল্পী জেমস অনিক, স্পর্শ শিপলু, দোলা দে, বর্ষা আচলসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। গান ও আনন্দের মধ্য দিয়ে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের এই পুনর্মিলনী এক আবেগঘন মিলনমেলায় রূপ নেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।