সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় এজাজুল গ্রেফতার

খুলনা মহানগরীর আদালত চত্বরে সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী ইজাজুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গ্রেপ্তারকৃত ইজাজুল হোসেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব। ইজাজুল একই এলাকার ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নিস্তার আহমেদ।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর খুলনা মহানগরীর আদালত চত্ত্বরের প্রকাশ্য দিবালোকে একটি নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়। এ ঘটনায় ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই জন ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় দুপুরে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার পর র‌্যাব-৬ এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সমূহ সংগ্রহ করে এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় খুলনার রুপসা নদীর অপর পাড়ে আইজগাতি এলাকা থেকে হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ও মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সরাসরি দৃশ্যমান মোঃ ইজাজুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম ফারুক হোসেন।

র‌্যাব-৬ এর মিডিয়া অফিসার ফজলুর রহমান জানান, সংঘঠিত এ হত্যাকান্ডটি মূলত খুলনা মহানগরীতে বিদ্যমান দুইটা সন্ত্রাসী গ্রুপের মাঝে অন্ত:কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটে। মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বিবাদের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়। এছাড়া বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।