সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে খুলনায় সেমিনার | চ্যানেল খুলনা

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে খুলনায় সেমিনার

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সেমিনার বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনা সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস: নীতি ও আইসিটি সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্যাট সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থাসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোন পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা। এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্বখাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্বখাতে প্রদান করাটাও ঈমানের অংশ।

খুলনা কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস. এম. সোহেল রহমান। স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। ভ্যাটদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান ও শঙ্কর কর্মকার। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা অংশ নেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ চলবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।