সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
“দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই” : রেজাউল করীম | চ্যানেল খুলনা

“দূর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই” : রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়নীতি ছাড়া আর কোনো পথ খোলা নেই। বিগত সরকার নিজেদের সার্থসিদ্ধির জন্য দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল। যার কারণে বাংলাদেশকে বহুবার বিশ্বের দুর্নীতে দেশের শীর্ষ তালিকায় ‘চ্যাম্পিয়ন’ হতে হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, দেশে ইসলামের জাগরণ ও জনগণের সাড়া দেখে একটি রাজনৈতিক মহল ভয় ও পরাজয়ের আতঙ্কে অসংলগ্ন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়াচ্ছে। যদি ইসলামী নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশের প্রতিটি সেক্টরে কুরআনের নীতি-আদর্শ প্রতিষ্ঠিত হবে। তখনই বাংলাদেশ হবে প্রকৃত মডেল রাষ্ট্র।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদরাসা’র শায়েখ ফজলুল করীম রহ: অডিটোরিয়ামে খুলনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীমের সভাপতিত্বে ও সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান তুষারের পরিচালনায় খুলনা-৩ আসনের হাতপাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উপরোক্ত কথাগুলো বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব,খুলনা-৪ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি, খুলনা-২ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমান, খুলনা-৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আবু সালাউদ্দিন, বন্দ সরোয়ার হোসেন, সমন্বয়কারী আবু গালিব, যুগ্ম সমন্বয়কারী বাদশা খান, মাষ্টার মঈনুদ্দিন ভূইয়া, কাজী তোফায়েল হোসেন, মোঃ পলাশ শিকদার, গাজী মিজানুর রহমান, মোঃ নিজাম উদ্দীন মল্লিক, অর্থ সমন্বয়কারী তরিকুল ইসলাম বন্দ, গণসংযোগ সমন্বয়কারী নাজিম হাওলাদার নাঈম, প্রচার ও মিডিয়া সমন্বয়কারী মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমানসহ খুলনা-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।