সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক নূর এর বড় ভাইয়ের ইন্তেকাল | চ্যানেল খুলনা

সাংবাদিক নূর এর বড় ভাইয়ের ইন্তেকাল

বাংলাদেশ বেতারের মহানগর প্রতিবেদক, দৈনিক আমার সংবাদে এর জেলা প্রতিনিধি ও দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মো: নুরুল আমিন (নূর) এর বড় ভাই মো: আল আমিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার জোহরবাদ খালিশপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জানাযার নামায শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ কিডনি জটিলতা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমআল-আমিন অত্যন্ত সজ্জন ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিভিন্ন সাংবাদিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।