সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল | চ্যানেল খুলনা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর অফিসের বিপরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় ঘুরে দাঁড়াতে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে দোকানপাট, গুদাম ও ইজিবাইক চার্জিং পয়েন্টে থাকা বহু ইজিবাইক পুড়ে যায়। আনুমানিক এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে দিনমজুর ও ইজিবাইক চালকেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকাণ্ডের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহযোগিতায় মাঠে নামেন। তারা দুর্গত পরিবারগুলোর পাশে থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী শামীম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন এবং দ্রুত সরকারি ও সামাজিক সহযোগিতা আশা করছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।